শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৬, নিখোঁজ প্রায় ২,৪০০ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে
advertisement
আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে দেড় হাজারের বেশি পরিবেশকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসে শনিবার বিক্ষোভকালে এক্সটিংশান রিবিলিয়ন জলবায়ু গ্রুপের ১৫শরও বেশি পরিবেশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ডাচ পুলিশ এ কথা জানিয়েছে।

জীবাশ্ম জ্বালানিতে ডাচ সরকারের ভুর্তুকির প্রতিবাদে অ্যাক্টিভিস্টরা প্রধান সড়কের মোটর সেকশন বন্ধ করে দেয়। এ সময়ে পুলিশ জলকামান ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ এবং ১৫৭৯ কর্মীকে আটক করে।

এদের মধ্যে ভাঙচুরের অভিযোগে ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হবে। এক্সটিংশান রিবিলিয়ন জানিয়েছে, বিক্ষোভে প্রায় সাত হাজার লোক অংশ নেয়।

দ্য হেগে পার্লামেন্ট ও মন্ত্রণালয়ের প্রধান ভবনসমূহের কাছের এই মোটরওয়ে সেকশনে এক্সটিংশান রিবিলিয়ন এই নিয়ে সপ্তমবারের মতো অবরোধ কর্মসূচি পালন করে। কিন্তু এবারই এতো বেশি সংখ্যক কর্মীকে আটক করা হয়েছে।

বিক্ষোভে অংশ নেয়া অ্যন ক্যারেভার্স(৩১) বলেছেন, জলবায়ু সংকটের কারনটি অজানা নয়, আমরা জানি। তবুও সরকার এতে ভর্তুকি দিচ্ছে। এটি বন্ধ হওয়ার দরকার।

সর্বশেষ পাওয়া সংবাদ