বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ৬৭ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ৬০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ২৩৯ জন।

বুধবার (৪ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৫৯ লাখ ৯ হাজার ৫৩৭ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮২৬ জনে। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৬৩ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ২২১ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জাপানে। আক্রান্তের দিক থেকে তালিকার ৬ নম্বর থাকা দেশটিতে এ সময়ে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৬৪৩ জন ও মারা গেছেন ২২৩ জন। আর করোনার শুরু থেকে এ পর্যন্ত মারা গেছেন ৫৭ হাজার ৯৪৪ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১১ লাখ ৬৫ হাজার ৪৬০ জন।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে জাপানের পরই দক্ষিণ কোরিয়ার অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৮১ হাজার ৫৬ জন এবং মারা গেছেন ২৯ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯২ লাখ ২০ হাজার ৫৯১ জন, মারা গেছেন ৩২ হাজার ৩০১ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ১৮ হাজার ৭৫৭ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০৭। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৫৫২ জন। সুস্থ হয়ে ওঠেছেন ৯ কোটি ৯৬ লাখ ৬৬৮ হাজার ৪৮০ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, ইতালি, তুরস্ক, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৮ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৪০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৮৮ হাজার ৩০ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ