শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ফের ভারত-বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ সোনা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত থেকে ফের বিপুল পরিমাণ সোনার বার উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের ১৪৫ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা।

জানা গেছে, বৃহস্পতিবার (২৫ মে) দক্ষিণবঙ্গ ১৪৫ ব্যাটালিয়নের সদস্যরা গোপন সূত্রে খবর পায় আন্তর্জাতিক সীমান্ত থেকে একটি ট্রাকে করে সোনার বার পাচার করা হবে। সুনির্দিষ্ট তথ্যেরভিত্তিতে সীমান্তরক্ষী বাহিনী নির্দিষ্ট স্থানে অবস্থান নেয়। কিছুক্ষণ পরে বাংলাদেশ থেকে একটি ট্রাক ভারতের আন্তর্জাতিক সীমান্তের দিকে আসে। সেই ট্রাকটিকে থামায় দক্ষিণবঙ্গ ১৪৫ ব্যাটালিয়নে সদস্যরা।

পরে ট্রাকটি থামিয়ে তল্লাশির জন্য গুদামে নিয়ে যাওয়া হয়। সেখানে তল্লাশির এক পর্যায়ে ৩৬টি সোনার বার পাওয়া যায়। সোনাগুলো জব্দ করে ট্রাক ও চোরাকারবারিকে সীমান্ত চৌকিতে নিয়ে আসা হয়।

উদ্ধার হওয়া সোনার বারের বর্তমান বাজার মূল্য দুই কোটি ৯৩ লাখ ১০ লাখ ৭৫৮ রুপি। আটক পাচারকারি প্রদীপ রায় চৌধুরীকে জব্দ করা সোনার বারসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কলকাতার কাস্টম হাউসে নেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ