শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

জাপানে ছুরিকাঘাত-বন্দুক হামলায় ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের মধ্যাঞ্চলীয় প্রশাসনিক অঞ্চল নাগানোতে বন্দুক ও ছুরি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার নাগানোর প্রত্যন্ত অঞ্চলে বন্দুকধারীর হামলায় হতাহতের এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় গণমাধ্যম।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, নাগানোর প্রত্যন্ত এক অঞ্চলে গুলি ও ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। হামলাকারী ব্যক্তি একটি ভবনের ভেতরে লুকিয়েছেন।

হামলার এ ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে মুখোশ পরিহিত এক ব্যক্তির ছুরিকাঘাতে একজন নারী নিহত হয়েছেন। তাছাড়া, রাইফেল থেকে গুলিও চালিয়েছেন ওই হামলাকারী।

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এনএইচকে বলেছে, দুই পুলিশ কর্মকর্তা নিহত ও একজন আহত হয়েছেন। তবে তারা গুলিতে নাকি ছুরিকাঘাতে হতাহত হয়েছেন তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠিন হওয়ায় জাপানে বন্দুক হামলার মতো ঘটনা একেবারে বিরল। দেশটিতে কেউ অস্ত্র কিনতে চাইলে, তাকে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে লাইসেন্স পেতে হয়। সূত্র: রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ