শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

দিনমজুরের ব্যাংক অ্যাকাউন্টে ১০০ কোটি রুপি

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা থানার বাসুদেবপুর গ্রামের নাসিরুল্লাহ নামে এক দিনমজুরের ব্যাংক অ্যাকাউন্টে ১০০ কোটি রুপি জমা হয়েছে। এই ইস্যুতে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চের নোটিশ পেয়ে কার্যত দিশেহারা নাসিরুল্লাহ ও তার পরিবার।

দেগঙ্গা থানা থেকে নাসিরুল্লাহকে একটি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে লেখা আছে মুর্শিদাবাদের জঙ্গিপুর জেলা পুলিশের অধীনে রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে তার নামে। আগামী ৩০ মে সব কাগজপত্র নিয়ে থানায় দেখা করার কথা বলা হয়েছে নাসিরুল্লাহকে। তবে সঠিক কী অভিযোগ তার নামে নোটিশে তা লেখা নেই।

তবে নাসিরুল্লাহ খোঁজ নিয়ে জানতে পারেন তার গুগল পে অ্যাকাউন্টে একশো কোটি রুপি জমা দেখাচ্ছে।

পরে ব্যাংকে গিয়ে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন নাসিরুল্লাহ। ম্যানেজার অ্যাকাউন্ট চেক করে নাসিরুল্লাহকে বলেন, তার অ্যাকাউন্ট ১৭ রুপি আছে। তবে নাসিরুল্লার গুগল পে অ্যাকাউন্টে একশো কোটি রুপি ব্যালেন্স দেখাচ্ছে।

ব্যাংক ম্যানেজার ফের তার ব্যাংকের অ্যাকাউন্টটি চেক করতে গেলে দেখেন সেটি লক করে দেওয়া হয়েছে। ব্যাংকের ম্যানেজার নাসিরুল্লাহকে বলেন, আর এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া যাবে না।

তখন নাসিরুল্লাহ ব্যাংকের ম্যানেজারকে বলেন, আমার ব্যাংকের অ্যাকাউন্টে ভুল করে টাকা ঢুকে গেছে। ওই টাকার মালিক আমি নই। আমি চাই অবিলম্বে আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকা সরিয়ে নেওয়া হোক।

সর্বশেষ পাওয়া সংবাদ