মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
আন্তর্জাতিক

ধনীদের তালিকায় প্রথমদিকে এলেন গৌতম আদানি

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ৪ মাস পরে ফের বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় সামনের দিকে ফিরে এলেন গৌতম আদানি। মঙ্গলবার (২৩ মে) একধাপে ৪০০ কোটি ডলারেরও বেশি বেড়েছে আদানি গ্রুপের সম্পত্তির পরিমাণ। তার জেরেই বিশ্বের প্রথম ২০ জন ধনী ব্যক্তির তালিকায় আবার ফিরে এসেছেন তিনি।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে আপাতত ১৮তম স্থানে রয়েছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হওয়ার পরেই ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে ছিটকে নিচের দিকে চলে গিয়েছিলেন আদানি।

কীভাবে অল্প সময়ের মধ্যে এতখানি বেড়েছে আদানি গোষ্ঠীর সম্পত্তি, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছিল হিন্ডেনবার্গ। তার জেরেই হু হু করে আদানির সম্পত্তির পরিমাণ কমতে থাকে।

পরিসংখ্যান বলছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি ছিলেন আদানি। কিন্তু চলতি বছরের শুরু থেকে সবমিলিয়ে ৫৬০০ কোটি ডলারেরও বেশি সম্পত্তি হারিয়ে সে তালিকায় ৩০-এর নিচে নেমে এসেছিলেন তিনি।

সম্প্রতি ধীরে ধীরে ফের ঘুরে দাঁড়াচ্ছেন ভারতীয় এই ধনকুবের। কয়েকদিন আগেই আদানি গোষ্ঠীকে ক্লিন চিট দিয়েছে সুপ্রিমকোর্টের কমিটি। প্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আদানি গোষ্ঠী শেয়ারবাজারকে প্রভাবিত করার কোনো চেষ্টা করেনি। আদানির কোম্পানিতে অবৈধ বিনিয়োগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে। তারপরেই আদানি গোষ্ঠীর প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে।

গত মঙ্গলবারই আদানি এন্টারপ্রাইজে নিজেদের বিনিয়োগের পরিমাণ আরও ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে রাজীব জৈনের সংস্থা। মূলত বন্দর ব্যবসার ক্ষেত্রেই বাড়বে এই বিনিয়োগের পরিমাণ।

সর্বশেষ পাওয়া সংবাদ