শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ইউক্রেনের বাখমুতে ওয়াগনার গ্রুপের ২০ হাজার সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বাখমুতে দীর্ঘ কয়েক মাসের যুদ্ধে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের ২০ হাজার সদস্য নিহত হয়েছে। বুধবার (২৪ মে) গ্রুপটির প্রতিষ্ঠাতা এই দাবি করেছেন।

ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করার জন্য ৫০ হাজার বন্দিকে নিয়োগ করা হয়েছিল। কিন্তু তাদের মধ্যে ২০ শতাংশই নিহত হয়েছে।

টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি রাশিয়ান রাজনৈতিক কৌশলবিদ কনস্ট্যান্টিন ডলগভকে বলেছেন, শহরটির জন্য যুদ্ধে তার একই সংখ্যক চুক্তি করা সেনাও মারা গেছে।

সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত রাশিয়ার দখলে এসেছে বলে দাবি করে রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার।

এছাড়া বাখমুত দখলে নিয়োজিত সেনাদের অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির বাখমুত শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে ওই শহরে রাশিয়ার জয়ের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে দেশটির বিভিন্ন অংশে রক্তক্ষয়ী সংঘাত চলছেই।

সর্বশেষ পাওয়া সংবাদ