শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

প্রায় ৭শ’ কোটি ডলারের বাজেট অনুমোদন করেছে ডাব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক : পরবর্তী দুই বছরের জন্য ৬শ’ ৮৩ কোটি মার্কিন ডলারের বাজেট প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। এতে বাধ্যতামূলক সদস্যদের ফিস ২০ শতাংশ বৃদ্ধি অন্তর্ভূক্ত রয়েছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা তাদের বার্ষিক সিদ্ধান্ত গ্রহণের সভা শুরু করার পর মূল কমিটির সদস্য রাষ্ট্রগুলো কোন আপত্তি ছাড়াই এ বাজেট অনুমোদন করে।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধাণম গেব্রিয়াসিস এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক এবং একটি বড় মাইলফলক’ হিসেবে উল্লেখ করে এর প্রশংসা করেন।

এখন ১০ দিনের এই সম্মেলনের শেষে সকল সদস্য রাষ্ট্র কর্তৃক এই বাজেট অনুমোদন করা প্রয়োজন। তবে এক্ষেত্রে এটি মূলত একটি আনুষ্ঠানিকতা মাত্র।

ডব্লিউএইচও তহবিল নাটকীয়ভাবে ঢেলে সাজানোর ব্যাপারে গত বছরের সভায় সম্মত হওয়ার পর এমন সিদ্ধান্ত আসলো।
কভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত দেশগুলো আরো নির্ভরযোগ্য এবং স্থিতিশীল তহবিল সরবরাহের প্রয়োজনীয়তার ব্যাপারে সম্মত হয়েছে। ডব্লিউএইচও মূলত তাদের ১৯৪টি সদস্য রাষ্ট্রের মাধ্যমে অর্থ পেয়ে থাকে।

বাধ্যতামূলক মেম্বারশিপ ফি থেকে পাওয়া অর্থায়নের অংশ এক পঞ্চমাংশের নিচে নেমে গেছে। এক্ষেত্রে বাকিটা ‘স্বেচ্ছায় চাঁদাপ্রদান’ থেকে আসে। সূত্র-এএফপি।

সর্বশেষ পাওয়া সংবাদ