বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আন্তর্জাতিক

ভূমধ্যসাগর থেকে ৮৫ অভিবাসীকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগর থেকে ৮৫ জন অভিবাসীকে উদ্ধার করেছে জিও ব্যারেন্টেসের জাহাজ। গত রোববার ও সোমবার ভোরে ভূমধ্যসাগরে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিদের মানবিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারের (এমএসএফ) কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

তবে অভিবাসীদের জাতীয়তা সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি। ইটালিয়ান সংবাদ মাধ্যম এএনএসএ থেকে এসব তখ্য জানা গেছে।

এমএসএফ জানায়, লিবিয়া উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ডুবে গিয়েছিল নৌকাটি। জিও ব্যারেন্টস অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজে থাকা দলটি ৪১ জনকে উদ্ধার করে। এরপর ইতালি কর্তৃপক্ষের অনুরোধে পরে জিও ব্যারেন্টস আরও ৪৪ জনকে সেই জাহাজে জায়গা দেয়। প্রথমে একটি বাণিজ্যিক জাহাজ এই ৪৪ জন অভিবাসীকে উদ্ধার করেছিল। এরপর জিও ব্যারেন্টস ইতালির নির্দেশে ট্যারান্টোর দক্ষিণ বন্দরে যাত্রা করবে যেখানে পৌঁছাতে প্রায় দুই দিন লাগবে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রায় এক লাখ চার হাজার অভিবাসী নৌকায় চেপে সে দেশে পৌঁছেছিল। তাদের মধ্যে অনেকে নিজেরাই নৌকা নিয়ে এসেছেন। বিপজ্জনক সমুদ্রপথে লিবিয়া, তিউনিশিয়া হয়ে ইতালি পৌঁছেছেন তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ