শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

২য় দফার নির্বাচনে এরদোয়ানকে সমর্থন দিলেন সিনান ওগান

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে শেষ হয় তুরস্কের প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন। প্রথম দফায় তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন ডানপন্থি নেতা সিনান ওগান। দ্বিতীয় দফার নির্বাচনে তিনি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন। খবর আল জাজিরার।

সোমবার (২২ মে) আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ানকে সমর্থন দেওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, এরদোয়ান তার প্রচারণায় তুর্কি জাতীয়তাবাদকে প্রাধান্য দিয়েছেন।

আগামী ২৮ মে তুরস্কে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হবে। এর ভিত্তিতেই নির্ধারিত হবে শাসন ক্ষমতা যাবে কার হাতে। এ দফার ভোটযুদ্ধে প্রধান দুই প্রতিপক্ষ হলেন এরদোয়ান এবং কেমাল কিলিচদারওগলু।

১৪ মে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে এরদোয়ান ৪৯.৫২ শতাংশ ভোট পান। ছয়-দলীয় বিরোধী জোটের নেতা কেমাল কিলিচদারওগলু পান ৪৪.৮৮ শতাংশ ভোট।

অন্যদিকে, এটিএ জোট সমর্থিত নেতা সিনান ওগান ৫.১৭ শতাংশ ভোট পান। ৫ শতাংশের বেশি ভোট ঝুলিতে নিয়ে সিনান এখন ‘কিংমেকার’ হয়ে উঠেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ