শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ফের বাজি কারখানায় বিস্ফোরণে ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

জানা গেছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজের চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েতের এলাকায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এতে কারখানার একটা অংশ ভেঙে যায়।

এই ঘটনার পর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বজবজ থানা ও দমকল বাহিনীকে। দমকল বাহিনীর দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে করে।

দমকল বাহিনীর কর্মকর্তাদের দাবি, বিস্ফোরণ হয়নি। তবে কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বজবজ থানার পুলিশ আশেপাশের এলাকাতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। কারখানাটিতে বাজি মজুত ছিল, নাকি সেখানে বাজি বানানো হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়।

গত সপ্তাহে পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানা বিস্ফোরনে ৯ জনের মৃত্যু হয়। সেই এগরার বিস্ফোরণের ক্ষত যতে না যেতেই আবরও ঘটলো বিষ্ফোরণের ঘটনা।

সর্বশেষ পাওয়া সংবাদ