শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

অতিরিক্ত মাদক সেবনে গত বছর যুক্তরাষ্ট্রে মারা গেছে এক লাখ মানুষ

ইমা এলিস, নিউ ইয়র্ক: অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের ফলে যুক্তরাষ্ট্রে গত বছর (২০২২ সালে) এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সাম্প্রতি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

সিডিসি’র প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালটি ড্রাগ ওভারডোজের রেকর্ডে সবচেয়ে মারাত্মক ছিল। এতে আনুমানিক এক লাখ নয় হাজার ৬৮০ জনের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ মহামারী চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে ওভারডোজ মৃত্যুর সংখ্যা বেড়েছে।

মৃত্যুর সংখ্যা ২০১৯ সালে ৭১ হাজার থেকে বেড়ে ২০২০ সালে ৯০ হাজারের ওপরে এবং ২০২১ সালে প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ