শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

মক্কায় হোটেলে আগুন, ৮ পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮ পাকিস্তানি ওমরাযাত্রীর মৃত্যু হয়েছে। তাছাড়া আহত হয়েছেন ছয় পাকিস্তানি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে মক্কার একটি হোটেলে অগ্নিকাণ্ড হয়েছে। এতে পাকিস্তানের আটজন নাগরিক নিহত ও ছয়জন আহত হয়েছেন। জেদ্দায় আমাদের মিশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মক্কার ওই হোটেলের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে হোটেলের অন্যান্য কক্ষেও আগুন ছড়িয়ে পড়ে।

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বেতার মাধ্যম রেডিও পাকিস্তান বলছে, পাকিস্তানি ওমরাহ যাত্রীদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি দেশের ধর্ম মন্ত্রণালয়কে আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সূত্র: জিও নিউজ/গালফ নিউজ

সর্বশেষ পাওয়া সংবাদ