শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ইতালিতে ভয়াবহ বন্যা, ৩৬ হাজারেরও বেশি লোক বাস্তুচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ৩৬ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। আঞ্চলিক কর্মকর্তারা শনিবার এ কথা জানান।

চলতি সপ্তাহে প্রবল বর্ষণে ১৪ জন মারা গেছে। এমিলা রোমাগনা অঞ্চলের নগর ও শহররের রাস্তাঘাট পানিতে তলিয়ে নদীতে রূপ নিয়েছে।

আরো বৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ আবহাওয়ার লাল সতর্কতা রবিবার পর্যন্ত বাড়িয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শনিবার বলেছেন, ইতালির জরুরি অবস্থা মোকাবেলায় তিনি জাপানের জি ৭ শীর্ষ সম্মেলন থেকে চলে যাচ্ছেন।

সাংবাদিকদের তিনি বলেন, জটিল এই মুহূর্তে ইতালি থেকে আমি দূরে থাকতে পারছি না। রবিবার তার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

এমিলা রোমাগনা অঞ্চলে গত ৩৬ ঘন্টায় ছয়মাসের সমান বৃষ্টি হয়েছে। বর্তমানের বন্যাকে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করা হয়েছে। বন্যার কারনে ৩০৫টি ভূমিধস এবং ৫০০টিরও বেশি সড়ক বন্ধ হয়ে গেছে।

এসব সড়ক মেরামতে কয়েকমাস কিংবা বছরও লেগে যেতে পারে বলে বলোগনার মেয়র মাত্তিও লিপোর উল্লেখ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ