শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক : নিউ ক্যালেডোনিয়ার দক্ষিণ-পূর্বে প্রশান্ত মহাসাগরে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটি ৩৭ কিলোমিটার গভীরতায় শনাক্ত করা হয়।

প্রাথমিক প্যারামিটারের ওপর ভিত্তি করে প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) এক বুলেটিনে বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে এক হাজার কিলোমিটারে যেসব উপকূল রয়েছে সেখানে বিপজ্জনক সুনামির আশঙ্কা রয়েছে।

সংস্থাটি উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

পিটিডব্লিউসি জানিয়েছে, ভানুয়াতুতে ১০ ফুটের উপরে জলোচ্ছ্বাস হতে পারে। তাছাড় ফিজি, নিউ ক্যালোডোনিয়া, কিরিবাতি ও নিউজিল্যান্ডেও জোয়ারের তুলনায় সামান্য পানি বাড়তে পারে।

ভানুয়াতু মেটিওরোলজি ও জিও-হ্যাজার্ডস বিভাগ বলেছে, এই ধরনের শক্তিশালী ভূমিকম্পের ফলে বিপজ্জনক সুনামি সৃষ্টি হতে পারে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ডে সুনামির কোনো হুমকি নেই। তবে লর্ড হাও দ্বীপে সতর্কতা জারি করা হয়েছে। দ্বীপটি তাসমান সাগরে সিডনির উত্তর-পূর্বে ৭৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

এদিকে নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, সুনামির ফলে উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ও অস্বাভাবিক স্রোত-ঢেউ হতে পারে। কিন্তু এ জন্য কাউকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হবে না।

সর্বশেষ পাওয়া সংবাদ