শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

১১ বছর পর সিরিয়ার প্রেসিডেন্ট সৌদি সফরে

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অবশেষে সৌদি আরব সফরে গেলেন। বৃহস্পতিবার (১৮ মে) সৌদির বন্দর নগরী জেদ্দায় পৌঁছান তিনি। আল-আরাবিয়া টিভি ও সিরিয়ান রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরত দিয়ে আল-জাজিরার এ তথ্য জানিয়েছে।

এর আগে সানা জানায়, প্রেসিডেন্টের কার্যালয় এই সফর উপলক্ষে একটি বিবৃতি প্রকাশ করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, বাশার আল-আসাদ আরব লীগের ৩২তম সম্মেলনে যোগ দিতে জেদ্দার উদ্দেশে দামেশক ত্যাগ করবেন।

শুক্রবার (১৯ মে) সৌদি আরবের জেদ্দায় আরব লীগ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সিরিয়া যুদ্ধের পর এই প্রথমবারের মতো আরব লীগের বৈঠকে অংশ নিচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট।

সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের বৈঠকে এই সংস্থায় সিরিয়ার সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করতে সম্মত হয়। পরবর্তীকালে সৌদি বাদশাহ আনুষ্ঠানিকভাবে বাশার আল-আসাদকে আরব লিগের নেতৃবৃন্দের বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানান। তারই পরিপ্রেক্ষিতে সিরিয়ার প্রেসিডেন্টের এই সৌদি সফরে।

গত এক দশকের সংঘাত ও আরব লীগ থেকে দামেস্ককে বহিস্কার করার পর সিরিয়ার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ