শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহ আলম মিলন (২৮) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।

বুধবার (১৭ মে) সকাল ১০টায় সৌদি আরবের রাজধানী রিয়াদের আল কাছিম হাইওয়ে রোডে স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে।

শাহ আলম মিলন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল গাজী বাড়ির মৃত জাকির হোসেন ও নূর জাহান বেগম দম্পতির সন্তান। মিলন ৩ বোনের মধ্যে একমাত্র ভাই।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৬ সালে শাহ আলম মিলন কর্মের সন্ধানে সৌদি আরব যায়। বুধবার সকাল ১০টায় রিয়াদের আল কাছিম হাইওয়ে রোডে সৌদি সময় সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।

নিহতের মামা স্বজন শওকত করিম জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১৮ মে) সৌদি আরবে শাহ আলম মিলনের জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু তাহের পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহ আলম মিলন তার পরিবারের একমাত্র পুত্র সন্তান। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবরে তার পরিবারে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি একেবারেই নিঃস্ব হয়ে গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ