শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

বিমান বিধ্বস্তের দুই সপ্তাহ পর ৪ শিশুকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার গহীন আমাজন জঙ্গলে দুই সপ্তাহেরও বেশি সময় আগে একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর সেখান থেকে চার শিশুকে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এক শিশুর বয়স মাত্র ১১ মাস।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বুধবার ‘দেশের জন্য আনন্দের’ ঘোষণা দিয়ে এ খবরের কথা প্রকাশ করেন।

image-66

পেট্রো টুইটারে খবরটি শেয়ার করে বলেন, সামরিক বাহিনীর ‘কঠোর অনুসন্ধান প্রচেষ্টার’ পর শিশুদের খুঁজে পাওয়া যায়।
কর্তৃপক্ষ শিশুদের উদ্ধারে ¯œাইপার কুকুরসহ শতাধিক সেনা সদস্যকে অনুসন্ধান কাজে নিয়োজিত করে।

তারা একটি বিমানে ভ্রমণ করছিল। বিমানটি ১ মে বিধ্বস্ত হয়। এ বিমান দুর্ঘটনায় প্রাপ্ত বয়স্ক তিন ব্যক্তি নিহত হয়।


উদ্ধারকারীরা ধারণা করছেন যে, বিমান দুর্ঘটনার পর থেকে তারা দক্ষিণ ক্যাকুয়েটা বিভাগের ওই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। এদের একজনের ১৩ বছর, একজনের ৯ বছর, একজনের ৪ বছর এবং আরেকজনের বয়স মাত্র ১১ মাস। সূত্র-এএফপি।

সর্বশেষ পাওয়া সংবাদ