শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ইউক্রেনে মার্কিন স্বেচ্ছাসেবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বেসরকারি ভাড়াটে গ্রুপ ওয়াগনার প্রধান মঙ্গলবার বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সেনাদের সাথে যুদ্ধে এক মার্কিন স্বেচ্ছাসেবক নিহত হয়েছে।

রাশিয়ার সামরিক ব্লগারদের পোস্ট করা এক ভিডিওতে ইয়েভজেনি প্রিগোজিন একটি ভবনের ধ্বংসস্তুপের মধ্যে পড়ে থাকা একজনের লাশ দেখান। এটি এক মার্কিন নাগরিকের লাশ বলে তিনি উল্লেখ করেন।

ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে যে ওয়াগনার প্রধান রাতে তার লোকদের সাথে হাঁটছেন এবং এ সময় বিষ্ফোরণের শব্দ শোনা যায়। এটি কোথায় বা কখন ভিডিও করা হয়েছে তা জানা যায়নি।

লাশের পাশে দাঁড়িয়ে প্রিগোজিন বলেন, ‘তিনি আমাদের মোকাবেলা করতে এসেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।’ লাশটির পেটে ক্ষত রয়েছে বলে মনে হচ্ছে।

পুরো নাম উল্লেখ না করে প্রিগোজিন ক্যামেরাতে যা দেখায় সেটি সৈনিকের পরিচয়পত্র বলে মনে হচ্ছে।

ওয়াগনার প্রধান বলেন, ‘আমরা তার মরদেহ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে দেবো। আমরা মার্কিন পতাকা দিয়ে জড়িয়ে একটি কফিনে মরদেহ রাখবো। আর এসব করবো সম্মানের সাথে, কারণ তিনি দাদার বিছানায় মারা যাননি, তিনি মারা গেছেন যুদ্ধক্ষেত্রে।’
প্রিগোজিনের আধা-সামরিক গ্রুপ বাখমুতে রক্তক্ষয়ী যুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করছে। বাখমুত হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর। প্রিগোজিনের এমন দাবি এএফপি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। সূত্র- এএফপি।

সর্বশেষ পাওয়া সংবাদ