মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের আগে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর। মঙ্গলবার (১৬ মে) স্থানীয় একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও সাতজন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এগরা থানার পুলিশ। দমকলকর্মী এবং বোম্ব স্কোয়াডের সদস্যদেরও ডাকা হয়েছে।

অভিযোগ, এদিন পূর্ব মেদিনীপুরের এক নম্বর ব্লকের সাহারা গ্ৰাম পঞ্চায়েতের এলাকায় একটি বাজি কারখানায় অবৈধভাবে আতশবাজি তৈরি করা হচ্ছিল। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্ৰাম। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন এলাকাবাসী। পরে জানতে পারেন, গ্ৰামের ভেতরে একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে।

বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে, মরদেহগুলো বাজি কারখানার পাশে প্রায় ১০০ মিটার দূরে থাকা পুকুরে ছিটকে পড়ে।

এসময় এগরা থানার পুলিশ আসার আগেই উদ্ধারকাজ শুরু করে গ্ৰামের লোকজন। আহতদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিস্ট হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উড়িষ্যার সীমান্ত লাগোয়া এই এলাকায় বেশ কিছুদিন ধরে অনেক বাড়িতেই অবৈধভাবে বাজি তৈরি চলছিল।

তাদের দাবি, শুধু বাজির বিস্ফোরণ হলে এত ভয়াবহ অবস্থা হতো না। নিশ্চয়ই বাজির নামে ওই বেআইনি কারখানায় অন্য কিছু তৈরি করা হচ্ছিল। পুলিশকে একাধিকবার অভিযোগ জানিও কোনো কাজ হয়নি। এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ করে গ্রামবাসী।

ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, এগরার ঘটনা অত্যন্ত দুঃখজনক। যে লোক বেআইনি বাজির কারখানা চালাতো, তাকে পুলিশ ২০২২ সালে গ্ৰেফতার করেছিল। তাকে কোর্টে চালান করা হয়। পরে সে জামিন পেয়ে যায়।

মুখ্যমন্ত্রী আরও বলেন, জায়গাটা উড়িষ্যার সীমান্ত এলাকা। সেখানে লুকিয়ে ঘর তৈরি করে বেআইনি বাজি তৈরি করে। সেই বাজি উড়িষ্যায় পাঠায়। কোর্ট থেকে জামিন পেয়ে আবার কয়েকদিন হলো বেআইনিভাবে শুরু করেছে এগুলো। স্থানীয় ছেলে-মেয়ে কাজ করে এসব বেআইনি বাজি কারখানা। যেহেতু স্থানীয়রাই ওখানে কাজ করে, তাই সব দোষ গিয়ে পড়ে তাদের ওপর। ওই কারখানার মালিক উড়িষ্যায় পালিয়েছে।

এ বিষয়ে আরও তদন্ত করতে এবং কোথায় কোথায় বেআইনি বাজি কারখানা রয়েছে তার খোঁজ করে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া, বাজি কারখানায় নিহতদের আড়াই লাখ রুপি এবং আহতদের এক লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ