শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে জমজমাট পথমেলা

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের জমজমাট পথমেলা অনুষ্ঠিত হলো। উপচেপড়া দর্শকদের উপস্থিতিতে গত রোববার (১৪ মে) কুইন্সের প্রানকেন্দ্র জ্যাকসন হাইটসে এ মেলাটি উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। কমিউনিটির পরিচিত মুখ শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম ছিলেন এ মেলার আয়োজক। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।জ্যাকসন হাইটসের ৩৭ নম্বর রোডের ওপর এ মেলা অনুষ্ঠিত

হয়। মেলায় প্রায় ৫০টি স্টল বসেছিল। স্টলগুলোর মালিকরা ছিলেন বাংলাদেশিরা। শাড়ি, গহনা, সালোয়ার কামিজ ও খাবারের দোকানও ছিল সারিবদ্ধভাবে। হাজারো মানুষের উপস্থিতিতে শিল্পীরা নেচেগেয়ে মেলা জমিয়ে তোলেন। কমিউনিটির নেতৃবৃন্দ সংগীতের ফাঁকে ফাঁকে মঞ্চে উঠে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তবে বক্তাদের অধিকাংশই ছিলেন মেলার পৃষ্ঠপোষক। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন আলমগীর খান আলম ও দুলাল মিয়া।

image-57

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আবু জাফর মাহমুদ, ডা. সারওয়ারুল হাসান চৌধুরী, মীর বাশার, গিয়াস আহমেদ, এটর্নি মইন চৌধুরী, ফাহাদ সোলায়মান, নুরুল আজিম, মাকসুদুল এইচ চৌধুরী, আদিত্য শাহিন, বিল্লাল চৌধুরী, আব্দুর রশীদ বাবু, ডা. রফিকুল ইসলাম, আহসান হাবিব, রফিক আহমেদ ও কাজী আযম প্রমুখ। সংগীতে অংশ নেন কনক চাপা, বিন্দু কনা, রেশমী মীর্জা, শাহ মাহবুব, শামীম হাসান, প্রেমা, কামরুজ্জামান বকুল, রায়ান তাজ, ত্রিনিয়া হাসান, আফতাব জনি, কৃষ্ণা তিথি, কামরুল ইসলাম ও মিমসহ আরও অনেকে।

মেলায় আবু জাফর মাহমুদের উদ্যোগে নির্মিত বাংলাবর্ষ ও তার ইতিহাস নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শিত হয়। তা দর্শকদের বেশ প্রসংশা কুড়িয়েছে। মেলার অন্যতম প্রধান আর্কষণ লটারি-তে প্রথম পুরষ্কার নিউ ইয়র্ক-ঢাকা-নিউ ইয়র্কের টিকেট বিজয়ী হন সাংবাদিক নিহার সিদ্দিকী।

image-58

সর্বশেষ পাওয়া সংবাদ