শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। রোববার (১৪) রাতে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেখানের মহাসড়কে একটি ট্রাক্টর ট্রেইলার ও ভ্যানের মধ্যে সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি হয়।

তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, রাজ্যের রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার থেকে আধা ঘণ্টার দূরত্বে দুটি গাড়ি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।

তবে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌছে ট্রেইলার বহনকারী ট্রাকটিকে দেখতে পায়নি। তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে নাকি দুর্ঘটনায় সেও মারা গেছে তা তদন্তকারীরা নিশ্চিত নয়।

অন্যদিকে ভ্যানের যাত্রীরা একটি ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

সূত্র আরও জানায়, ভুক্তভোগী সবাই মেক্সিকান। তাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ