বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
আন্তর্জাতিক

তুরস্কের নির্বাচনে ৫০ শতাংশের নিচে নেমে গেলেন এরদোয়ান, রানঅফ ভোটের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এর মধ্যে ৯০ দশমিক ৬ শতাংশ ব্যালট গণনা শেষ। ভোটগণনা শুরুর পর প্রথম দিকে এগিয়ে ছিলেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তার ভোট ৫০ শতাংশ ছাড়িয়ে যায়। বর্তমানে তিনি ৫০ শতাংশের নিচে নেমে গেছেন। তাই রানঅফ ভোটের সম্ভাবনা বাড়ছে। তবে, এখনও প্রায় ১০ শতাংশ ভোটগণনা বাকি রয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির তথ্যমতে, এখন পর্যন্ত ৯০ দশমিক ৬ শতাংশ ব্যালট গণনা শেষ। এরদোয়ান পেয়েছেন ৪৯ দশমিক ৫০ শতাংশ ভোট। এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৮০ শতাংশ।

প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হলে রানঅফ নির্বাচন হবে। সে ক্ষেত্রে ২৮ মে হবে দ্বিতীয় দফার ভোট হবে। মাত্র ১০ শতাংশ ভোটগণনা বাকি থাকায় রানঅফ ভোটের সম্ভাবনা বাড়ছে।

ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তার দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) মাঠে থাকবে বলে জানিয়েছেন তুরস্কের প্রধান বিরোধী দলীয় নেতা কামাল কিলিচদারোগলু।

নির্বাচনের ফলাফল নিয়ে রোববার (১৪ মে) সন্ধ্যায় প্রথমবারের মতো কথা বলেছেন তিনি। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, যেসব কেন্দ্র আমরা ভোট বেশি পেয়েছি শাসকদল সেখানে ফলাফলে আপত্তি তুলেছে। অনেক কেন্দ্র ১১ বারও বেশি আপত্তি করা হয়েছে। খবর আলজাজিরা, বিবিসি ও রয়টার্সের।

তিনি বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে উদ্দেশ্যে করে বলেন, আপনি তুরস্কের জনগণের ইচ্ছাকে বাধা দিচ্ছেন। ভোটে আপত্তি তুলে আপনি জনগণের ইচ্ছাকে আটকাতে পারবেন না। নির্বাচন কর্মকর্তাদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, ভোট নিয়ে এখনো কোনো কথা বলেননি বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি শিগগির কথা বললেন বলে আশা প্রকাশ করেছেন কর্মী-সমর্থকেরা।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল