বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
আন্তর্জাতিক

জামিন পেলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই সপ্তাহের জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার (১২ মে) পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেব এবং বিচারপতি সামান রাফাত ইমতিয়িাজের একটি বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।

এর আগে, দুপুর ১টার কিছু আগে শুনানি শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যেই জুমার নামাজের বিরতি শুরু হয়। বিরতি শেষে এজলাস বসে দুপুর আড়াইটার পর।

এ সময় ইমরান খান তার আইনজীবী টিমের সঙ্গে বসে থাকেন।

শুনানি শুরুর পর ইসলামাবাদ হাইকোর্টে ইমরানের প্রধান আইনজীবী খাজা হারিস আলোচিত আল-কাদির দুর্নীতি মামলায় ইমরানের জামিনের আর্জি জানান।

তিনি বলেন, ন্যাবের যে পরোয়ানার ভিত্তিতে ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে, তা অবৈধ। কারণ, আইন অনুযায়ী- কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে ন্যাব প্রথমে তা অনুসন্ধান করে এবং অনুসন্ধানে অভিযোগের পক্ষে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেলে অভিযুক্তের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পরে। আল-কাদির ট্রাস্ট মামলায় ন্যাব এখনও অনুসন্ধান পর্যায়ে আছে।

হারিসের যুক্তি খণ্ডন করতে ন্যাবের আইনজীবী পাল্টা যুক্তি দিয়েছেন কি না—জানা যায়নি। তবে, হারিসের আর্জি ও যুক্তিকে আমলে নিয়েই উচ্চ আদালত ইমরান খানের জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর পাকিস্তানের বিভিন্ন শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তার দলের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৮ জন নিহত এবং ২৯০ জন আহত হয়েছেন। সূত্র : ডন।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল