শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় চালানো ইসরায়েলি বিমান হামলায় গত তিনদিনে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাছাড়া আহত হয়েছে ৯০ জনেরও বেশি। গত মঙ্গলবার থেকে এই হামলা শুরু করে দখলদার বাহিনী। বৃহস্পতিবার (১১ মে) রাতে ফিলিস্তিনির স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের এক কমান্ডার ও তার ডেপুটিসহ ছয় শিশু এবং তিন নারী রয়েছে।

গত আগস্ট থেকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মিশরের মধ্যস্থতা চেষ্টা সত্ত্বেও কোনো পক্ষই উত্তেজনা কমাতে পদক্ষেপ নিচ্ছে না।

এদিকে একটি বিমানঘাঁটি পরিদর্শনে যেয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আমরা আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয় ধরনের প্রচারণার শীর্ষে রয়েছি।

হামলা শুরু হওয়ার পর সেখানের সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। সীমিত করে দেওয়া হয়েছে মানুষের চলাফেরা।

অবরুদ্ধ অঞ্চলটির বেশ কিছু স্থানে এই হামলা চালিয়েছে দখলদার বাহিনী। বিশেষ করে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ মুভমেন্টের (পিআইজে) স্থাপনা লক্ষ্য করে।

সর্বশেষ পাওয়া সংবাদ