শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ইমরানের মুক্তির খবরে উচ্ছ্বাস সাবেক স্ত্রী জেমিমার

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সর্বোচ্চ আদালত তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতারকে অবৈধ আখ্যা দিয়ে তাৎক্ষণিক মুক্তির নির্দেশনা দিয়েছেন। এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইমরানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। খবর জিও নিউজের।

দেশটির সুপ্রিম কোর্টের আদেশের প্রতিক্রিয়ায় এক টুইট বার্তায় জেমিমা লিখেছেন, অবশেষে বোধ জয়ী হয়েছে। জানা গেছে, সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি।

বৃহস্পতিবার (১১ মে) রাতে ইমরান খানের গ্রেফতার বেআইনি ঘোষণা করা হয়। একইসঙ্গে, তাৎক্ষণিকভাবে তাকে মুক্তির নির্দেশ দেওয়া হয়।

এর আগে, শীর্ষ বিচারপতিদের নির্দেশে বৃহস্পতিবার (১১ মে) বিকেলে ইমরান খানকে আবারও সুপ্রিম কোর্টে হাজির করা হয়। এদিন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আবেদনের পরিপ্রেক্ষিতে ‘এক ঘণ্টার মধ্যে’ পিটিআই চেয়ারম্যানকে আদালতে হাজির করার জন্য ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দেন বিচারপতিরা।

তবে বৃহস্পতিবারই বাড়ি ফেরা হয়নি না পিটিআই চেয়ারম্যানের। সুপ্রিম কোর্ট জানিয়েছে, শুক্রবার (১২ মে) সাবেক প্রধানমন্ত্রীকে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) হাজির হতে হবে। সেখানে যে মামলায় ইমরান গ্রেফতার হয়েছিলেন, সেই আল-কাদির ট্রাস্ট মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

অন্যদিকে গ্রেফতারের একদিন পর ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) ইমরান খানকে ১৪ দিনের রিমান্ডে চেয়েছিল।

ইমরান খানকে আদালতে তোলার আগে এনএবি সূত্র জানায়, আমরা আদালতের কাছে ইমরান খানের সর্বোচ্চ ১৪ দিনের শারীরিক রিমান্ড চাইবো। আদালত অন্তত চার-পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করবে বলে আশা করা যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ