শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

সংসার ভাঙছে ফিনিশ প্রধানমন্ত্রী সানা মারিনের

আন্তর্জাতিক ডেস্ক : বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ফিনিশ প্রধানমন্ত্রী সানা মারিন ও তার স্বামী মার্কাস রাইকোনেন। ১৯ বছর একসঙ্গে থাকার পর এই ঘোষণা দিলেন তারা।

বুধবার (১০ মে) মারিন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানান, আমরা দুইজনেই বিচ্ছেদের আবেদন করেছি। ১৯ বছর একসঙ্গে থাকা ও প্রিয় কন্যার জন্য আমরা কৃতজ্ঞ।

তিনি বলেন, আমরা এখনো ভালো বন্ধু এবং একে অপরের ওপর শ্রদ্ধাশীল। ভবিষতে পরিবার হিসেবে আমরা একসঙ্গে সময় কাটাবো।

মারিনের স্বামী মার্কাস রাইকোনেন একজন ব্যবসায়ী ও সাবেক পেশাদার ফুটবলার। দীর্ঘ সম্পর্কের পর ২০২০ সালে তাদের বিয়ে হয়।

গত এপ্রিলে ফিনল্যান্ডের সংসদ নির্বাচনে হেরে যান মারিন। এতে জয়লাভ করে দেশটির ডানপস্থি দল ন্যাশনাল কোয়ালিশন পার্টি। তবে নতুন জোট সরকার গঠনের পূর্ব পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত বছরের আগস্টে পার্টি করার ভিডিও ফাঁস হওয়ার পর ব্যাপক তোলপাড় শুরু হয় সানা মারিনকে নিয়ে। ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি দেশটির কয়েকজন সেলিব্রেটি ও তার বন্ধুদের সঙ্গে নাচছেন ও গান গাইছেন।

এ ঘটনায় বিরোধী দলগুলোর তোপের মুখে পড়েন সানা মারিন। পরে তিনি ড্রাগ টেস্ট করান এবং তার ফলাফল নেগেটিভ আসে। পরে তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে মুক্তি পান। সূত্র: সিএনএন

সর্বশেষ পাওয়া সংবাদ