শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান হামলায় ২ দিনে ২১ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত দুই দিনে দেশটির হামলায় অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনার পর ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে।

এদিকে গাজার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, বুধবার (১০ মে) প্রাণ হারিয়েছে ছয় ফিলিস্তিনি। এর আগের দিন নিহত হয় অন্তত ১৫ জন।

বুধবার যারা নিহত হয়েছে তাদের মধ্যে চারজন পপুলার ফ্রন্টের সদস্য। এদিন গাজা শহরের একটি বাড়িতে বিস্ফোরণে ১০ বছর বয়সী এক কিশোরীও নিহত হয়েছে।

এদিকে হামলা শুরু হওয়ার পর সেখানের সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। সীমিত করে দেওয়া হয়েছে মানুষের চলাফেরা।

অবরুদ্ধ অঞ্চলটির বেশ কিছু স্থানে এই হামলা চালিয়েছে দখলদার বাহিনী। বিশেষ করে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ মুভমেন্টের (পিআইজে) স্থাপনা লক্ষ্য করে।

তবে গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে। গতকালের হামলার পর গাজা থেকে এটাই পাল্টা হামলা বলে জানানো হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ