শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়ার ঘোষণা মারাত্মক বিপদের ঝুঁকি তৈরি করবে

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সতর্ক করে বলেছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে জোরালো প্রতিরোধের লক্ষে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নতুন সমঝোতা কেবলমাত্র মারাত্মক বিপদের ঝুঁকিই তৈরি করবে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে শনিবার এ কথা বলা হয়েছে।

ওয়াশিংটনে বুধবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাক্ষাতকালে উভয়ে উত্তর কোরিয়ার পরমাণু তৎপরতা প্রতিরোধের বিষয়ে অঙ্গীকার করেন।

এ প্রেক্ষিতে কিম ইউ জং বলেছেন, শত্রুরা যতো বেশি পরমাণু যুদ্ধের মহড়া দেবে, কোরীয় উপদ্বীপের আশেপাশে যতো বেশি পরমাণু অস্ত্র মোতায়েন করবে আত্মরক্ষায় আমরা ততো অনুপাতে পরমাণু কর্মসূচি জোরদার করবো।

দেশটির সরকারি বার্তা সংস্থা ‘সেন্ট্রাল নিউজ এজেন্সি’ এ কথা জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েল এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিউলে ওয়শিংটনের পরমাণু তৎপরতা জোরদারের লক্ষে ‘ওয়াশিংটন ঘোষণা’ জারি করেন।

এর প্রতিক্রিয়ায় কিম ইয়ো জং আরো বলেন, এই সমঝোতা উত্তরপূর্ব এশিয়াসহ বিশ^কে বিপজ্জনক ঝুঁকির মুখে ঠেলে দেবে। এটি এমন একটি কাজ যাকে কখনই স্বাগত জানানো যায় না।

উল্লেখ্য, বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উত্তর কোরিয়া তার পরমাণু তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং দিন দিন তা আরো জোরদার করছে। সূত্র: বাসস।

আরও পড়ুন:

সুদানে বাংলাদেশিসহ আরও ৫২ জনকে উদ্ধার করলো সৌদি

১৪ মে নির্বাচনে চ্যালেঞ্জের মুখে এরদোয়ান

সর্বশেষ পাওয়া সংবাদ