বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আন্তর্জাতিক

আকাশ পথে ২ হেলিকপ্টারের সংঘর্ষে ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় গোল্ড কোস্ট পর্যটন গন্তব্যের আকাশ পথে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২ জানুয়ারি) অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ব্রিসবেনের দক্ষিণে অবস্থিত গোল্ড কোস্টের প্রধান সমুদ্র সৈকতের জনপ্রিয় পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুইন্সল্যান্ড পুলিশ ইন্সপেক্টর গ্যারি ওয়ারেল সাংবাদিকদের বলেন, ‘সংঘর্ষের পর হেলিকপ্টার সি ওয়ার্ল্ড রিসোর্ট এলাকার তীরে বিধ্বস্ত হয়।

কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের (কিউএএস) জেনি শেয়ারম্যান জানান, ‘দুটি হেলিকপ্টারে মোট ১৩ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন ও তিনজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষে ছয়জন সামান্য আঘাত পেয়েছেন। ’

‘আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে’ বলেও জানান তিনি।

পুলিশ ইন্সপেক্টর গ্যারি ওয়ারেল বলেন, ‘এখন পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিক তদন্তে দেখা গেছে, দুর্ঘটনায় কবলিত হেলিকপ্টারগুলোর মধ্যে একটি আকাশে উড়ছিল, অন্যটি অবতরণের সময় এ সংঘর্ষ হয়। একটি মাটিতে অবতরণ করতে পারলেও অন্যটি বিধ্বস্ত হয়। ’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর আশপাশের পুলিশ ও জনসাধারণ ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারের ভেতরে থাকা ব্যক্তিদের সরিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। ’

সর্বশেষ পাওয়া সংবাদ