শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার পারমাণবিক অস্ত্র চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইউল এক যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছেন। এর আওতায় দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। মূলত উত্তর কোরিয়াকে ঠেকাতেই দেশ দুইটি এই সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসির।

তাছাড়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াকে যুক্ত করতেও রাজি হয়েছে ওয়াশিংটন। এর বিপরীতে পারমাণবিক অস্ত্র বানাবে না দক্ষিণ কোরিয়া।

জো বাইডেন বলেছেন, ‘ওয়াশিংটন ঘোষণা’ নামের চুক্তিটি উত্তর কোরিয়ার আক্রমণ ঠেকাতে মিত্রদের মধ্যে সহযোগিতা বাড়াবে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইউন সুক-ইউল। ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, সাইবার সহযোগিতা ও পারমাণবিক ইস্যুতে আলোচনা করতেই তার এই সফর।

দক্ষিণ কোরিয়ার নেতা চুক্তটিকে নজিরবিহীন উল্লেখ করে বলেন, এটি মিত্রদের রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারেরই অংশ।

সম্প্রতি উত্তর কোরিয়া রেকর্ডসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। তারা প্রতিবেশী দেশে যেকোনো সময় পারমাণবিক হামলা চালাতে পারে, এই আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে এমন ঘোষণা দিলো দক্ষিণ কোরিয়া।

সর্বশেষ পাওয়া সংবাদ