শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়ল মাতারবাড়িতে

মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধিঃ দেশের ইতিহাসে সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্র বন্দরের এসে ভিড়েছে। এমভি অউসু মারো নামের এ জাহাজটি মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে এসেছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে মাতারবাড়ি বন্দরে এসে জাহাজটি পৌঁছায়।বন্দর কর্তৃপক্ষ জানায়, এমভি অউসু মারো নামের জাহাজটি ২৩০ মিটার দীর্ঘ এবং এর গভীরতা ১৪ মিটার। এটি দেশের বন্দরে নোঙর করা সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ।

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ হাজার টন কয়লা নিয়ে কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্র বন্দরের জেটিতে পণ্যবাহী জাহাজটি এসেছে। চলতি মাসের ১৩ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে ৮০ হাজার টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি অউসু মারো।

মাতারবাড়ি বন্দর এখনও সম্পূর্ণ চালু হয়নি। এর নির্মাণ কাজ চলমান রয়েছে। এরই মধ্যে ১১২টি জাহাজ ভিড়েছে। মূলত এসব জাহাজে বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি এসেছিল। এবারই প্রথম নিয়ে আসা হলো বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের কয়লা।

সর্বশেষ পাওয়া সংবাদ