শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

আবারও নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের নির্বাচনে ফের প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তিনি এই ঘোষণা দিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে এক ভিডিও বার্তায় জো বাইডেন বলেন, আমি কিছু কাজ শুরু করেছি। কাজগুলো শেষ করতে চাই। তাই আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যুক্তরাষ্ট্রের ভোটারদের প্রতি আমাকে সমর্থন দেওয়ার আহ্বান জানাই।

আগামী নির্বাচনেও তার রানিং মেট হবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

এর আগে, ২০১৯ সালের এই দিনেই ( ২৫ এপ্রিল) জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে তার প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার চতুর্থ বার্ষিকীতে তিনি আগামী মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

এদিকে, দেশটির বর্তমান ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ সদস্য বলেছেন, তারা বাইডেনকে সমর্থন দেবেন। তবে সাধারণ ভোটারদের কাছ থেকে নিজের প্রেসিডেন্টের চলতি মেয়াদে সব থেকে কম গ্রহণযোগ্যতার মুখোমুখি (অ্যাপ্রোভাল রেটিং) প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৮০ বছর বয়সী জো বাইডেন সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। এ কারণে অনেকে তার দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ