শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানে এক পুলিশ দপ্তরে বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে আবার জঙ্গিদের নিশানায় পুলিশ। সিন্ধু, বেলুচিস্তানের পরে এবার খাইবার-পাখতুনখোয়া প্রদেশে। সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ওই প্রদেশের সোয়াত জেলার কাওয়াল শহরে সশস্ত্র পুলিশ বাহিনীর দপ্তরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে থাকা ১২ পুলিশ সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পাক সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি খবরে দাবি করা হয়েছে, ওই এলাকায় সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী এই হামলা চালিয়েছে। ঘটনার পরে এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও সেনা।

গত ফেব্রুয়ারি মাসেও করাচির পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়েছিল টিটিপি। সে ঘটনায় ৮ জন নিহত হয়েছিল। গত সেপ্টেম্বরে খাইবার-পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর সঙ্গে পাক সরকারের শান্তিবৈঠক ভেস্তে যায়। তারপর থেকেই ধারাবাহিকভাবে ওই এলাকায় টিটিপিবিরোধী অভিযান চালাচ্ছে পাক সেনা। জবাবে সেনা ও বেসামরিক নিশানার ওপর হামলা চালাচ্ছে টিটিপি।

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে জাতীয় নিরাপত্তাবিষয়ক কমিটি (ন্যাশনাল সিকিউরিটি কমিটি বা এনএসসি)-র বৈঠকে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া ও বালুচিস্তানে প্রদেশে জঙ্গিদমন অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়।

তারপরেই বালুচিস্তানের রাজধানী কোয়েটার একটি পুলিশের গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। দেশটির সরকারের সন্দেহ স্বাধীনতাপন্থি কোনো সংগঠন ওই হামলা চালিয়েছিল। সূত্র: জিও নিউজ

সর্বশেষ পাওয়া সংবাদ