শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে একটি সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিষয়ক সংস্থা (বিএমকেজি) এই তথ্য জানায়।

ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ জানায়, ভূমিকম্পটির উৎসস্থল ৮৪ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের ফলে প্রাথমিক একটি সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা বলেছে, এপিসেন্টারের সবচেয়ে নিকটবর্তী দ্বীপ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।

বিএমকেজি বলেছে, ভূমিকম্প আঘাত হানা এলাকার বাসিন্দারা যেন সাগরের তীর থেকে দূরে অবস্থান করে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, কম্পন কিছুটা শক্তিশালী ছিল। তবে, এখনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি। সূত্র : রয়টার্স।

সর্বশেষ পাওয়া সংবাদ