শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

সুদানে ৩ দিনের যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে দুইটি সামরিক বাহিনীর মধ্যে তীব্র সংঘাত ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে অসংখ্য বিদেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দুইদিনের আলোচনার পর বিবাদমান পক্ষ দুইটি তিনদিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। খবর রয়টার্সের।

সুদানের আর্মড ফোর্সেস (এসএএফ) জানিয়েছে, যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মধ্যস্থতা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্রথম এই সন্ধির কথা ঘোষণা করেন। তবে এর এগে কয়েকটি সাময়িক যুদ্ধবিরতির নিয়ম অমান্য করেছে পক্ষ দুইটি।

সুদানে ১৫ এপ্রিল এসএএফ এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। এতে এখন পর্যন্ত চার শতাধিক নিহত হয়েছে। এরই মধ্যে আবাসিক এলাকাগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

খার্তুমের বাসিন্দারা বলছেন, যে শহরে ঈদের সময়টায় পরিবেশ উৎসবমুখর থাকে, সেখানে এখন বিরাজ করছে ভূতুড়ে পরিবেশ। এদিকে লড়াই অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ চীনের কূটনীতিক ও নাগরিকদের সুদান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে জাতিসংঘ সুদান ছাড়বে না বলে জানিয়েছেন এর মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সংস্থাটি সেখানে কার্যক্রম পরিচালনা করবে।

গুতেরেস বলেন, জাতিসংঘ সুদান ত্যাগ করবে না। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ভবিষ্যতের জন্য সুদানের জনগণের প্রতি আমাদের অঙ্গীকার। এই ভয়াবহ সময়ে আমরা তাদের পাশে আছি।

সর্বশেষ পাওয়া সংবাদ