শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
আন্তর্জাতিক

সুন্দরবনে মধু সংগ্রহভারতীয় পুলিশের হাতে ৫ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে ভারতীয় সীমানায় ঢুকে পড়ার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্ৰেফতার করেছে পশ্চিমবঙ্গের বন দপ্তর। পরে তাদের সুন্দরবন কোস্টাল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা যায়, গত ৭ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশে শুরু হয়েছে মধু সংগ্রহের কাজ। বৈধ অনুমতি নিয়ে ৭৫টি দলে ভাগ হয়ে বসিরহাট রেঞ্জ ও সজনেখালি রেঞ্জ অফিস থেকে মোট ৫৭৬ জন মৌলি জঙ্গলে মধু সংগ্রহ করতে যান।

গত ২১ এপ্রিল সুন্দরবন এলাকার জলসীমায় পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর নজরদারি চালানোর সময় দেখে, একটি নৌকায় করে পাঁচজন লোক দ্রুত বাংলাদেশের দিকে পালিয়ে যাচ্ছেন। এসময় স্পিডবোট নিয়ে তাদের ধাওয়া করেন সুন্দরবনের বন দপ্তরের রেঞ্জ কর্মকর্তারা।

একপর্যায়ে সমুদ্রে ঝাঁপ দেন ওই পাঁচজন। সাঁতরে বাংলাদেশর দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু তাদের ধরে ফেলেন পশ্চিমবঙ্গের বন দপ্তরের কর্মকর্তারা। পরে আটক ব্যক্তিদের সুন্দরবন কোস্টাল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

অভিযুক্তরা বলেছেন, তারা ভুল করে ভারতীয় সীমানায় ঢুকে পড়েছিলেন।

ক্যানিং মহকুমা পুলিশ কর্মকর্তা দিবাকর দাশ জানান, গত ২১ এপ্রিল একটি নৌকায় করে পাঁচ বাংলাদেশি নাগরিক কোনো বৈধ কাগজপত্র ছাড়া ভারতীয় জলসীমায় ঢুকে পড়েন। তারা হলেন অলিউর রহমান, মোহাম্মদ আসাদুল, মোহাম্মদ মফিজুল রহমান, সাইদুল্লা শেখ এবং আলম গাজী। এরা প্রত্যেকেই বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।

তিনি বলেন, এখানে এখন মধু সংগ্রহ চলছে। তারা অবৈধ উপায়ে মধু সংগ্রহ করতে এসেছিল। যে নৌকায় করে এসেছিল, সেটি সেটি এবং চারটি বড় ড্রাম ড্রামে প্রায় ৪০ কেজি মধু ছিল, আমরা সেগুলো জব্দ করেছি। অভিযুক্তদের আদালতে পাঠানো হবে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল