শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ৪১ মিনিট নাগাদ দেশটির কেরমাদেক দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার। শক্তিশালী এ ভূমিকম্পের কয়েক মিনিটের ব্যবধানে ৫.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

শক্তিশালী ওই ভূমিকম্পের পর উপকূলীয় এলাকার লোকজনকে দ্রুত নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানায় কর্তৃপক্ষ। পরে বেশকিছু সময় পর্যবেক্ষণ শেষে নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনএএমএ) কোনো সুনামির শঙ্কা নেই বলে আশ্বস্ত করে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কেরমাদেক দ্বীপপুঞ্জে ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য জানা যায়নি।

চলতি বছরের ১৬ মার্চ একই দ্বীপপুঞ্জে ৭.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেসময় সুনামি সতর্কতা জারি করা হলেও, পরে তুলে নেওয়া হয়। সূত্র: রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ