শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

দুবাইয়ে ৪ তলা ভবনে আগুন, ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে ভবনটির চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানায় দুবাইয়ের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

সিভিল ডিফেন্সের এক মুখপাত্র বলেন, স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভবনের বাসিন্দাদের সরানো ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পোর্ট সাইদ ও হামরিয়াহ ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। দুপুর ২টা ৪২ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিরাপত্তা ও সুরক্ষা-সংক্রান্ত নীতি না মানায় ভবনটিতে আগুন লাগে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অধিকতর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানার চেষ্টা করছে।

ভবনটিতে থাকা একটি দোকানের কর্মচারী বলেন, আমরা একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পাই। প্রাথমিকভাবে আমরা বুঝতে পারেননি, আসলে কী ঘটেছে। পরে দেখি, ধোঁয়া উড়ছে ও জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উড়ছে ও দুর্ঘটনাকবলিত ভবনটির একাধিক জানালা দিয়ে আগুন বাইরে বেরিয়ে আসছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। সূত্র: খালিজ টাইমস

সর্বশেষ পাওয়া সংবাদ