বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আন্তর্জাতিক

লিবিয়ায় আবার গণকবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার উপকূলীয় শহর সিরতেতে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এরই মধ্যে সেখান থেকে ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শহরটি সশস্ত্র গোষ্ঠী আইএসআইএস এর সাবেক ঘাঁটি হিসেবে পরিচিত। খবর আল-জাজিরার।

রোববার (২ জানুয়ারি) কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সিরতে সাবা এলাকায় মরদেহগুলোকে সমাধিস্থ করা হয়নি ও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে দেহগুলো শনাক্ত করার জন্য হাড়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। যদিও তাদের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানানো হয়নি।

২০১৫ সালে কৌশলগত শহর সিরতে দখল করে আইএসআইএস। লিবিয়ায় বিভিন্ন পক্ষের মধ্যে সংঘাত বিদ্যমান থাকায় বেশ সুবিধা পায় সশস্ত্র সংগঠনটি।

২০১৬ সাল মার্কিন সমর্থিত বাহিনী আইএসআইএলকে শহরটি থেকে বিতারিত করে।

গাদ্দাফিকে উৎখাত ও হত্যার পর থেকে লিবিয়া প্রতিদ্বন্দ্বী কর্তৃপক্ষের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে। সিরতে এখন দেশটির পূর্বে অবস্থিত বিদ্রোহী সামরিক কমান্ডার খলিফা হাফতারের অনুগত বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত।

অস্থিতিশীলতার মধ্যে কয়েক বছর ধরে লিবিয়াজুড়ে গণকবর পাওয়া যাচ্ছে। অক্টোবরে দেশটির কর্মকর্তারা সিরতেতের একটি স্কুল সাইটে একটি গণকবরে ৪২টি মরদেহ পাওয়ার কথা জানিয়েছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ