বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আন্তর্জাতিক

মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলায় ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর সীমান্তবর্তী শহর জুয়ারেজের একটি কারাগারে সশস্ত্র হামালার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। পরে শহরের আরও বেশ কয়েকটি স্থানে হামলার ঘটনায় দুইজন নিহত হয়েছে। খবর রয়টার্সের।

চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটর এক বিবৃতিতে জানিয়েছে, কারাগারের হামলায় যারা মারা গেছে তাদের মধ্যে ১০ জন নিরাপত্তাকর্মী ও চারজন বন্দি রয়েছে। তাছাড়া ১৩ জন আহত হয়েছেন এবং কমপক্ষে ২৪ জন পালিয়ে গেছেন।

প্রসিকিউটর বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে হামলাকারীরা সাঁজোয়া যানে করে রোববার (১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার দিকে কারাগারে এসে গুলি চালায়।

এর কয়েক মিনিট আগে কর্তৃপক্ষ পৌর পুলিশের ওপর হামলার কথা জানায়। এ সময় ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয় ও একটি ট্রাক জব্দ করা হয়। শহরের অন্য দুইটি স্থানেও হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন চালক নিহত হয়েছেন।

জানা গেছে, সিউদাদ জুয়ারেজ শহরে নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে বছরের পর বছর ধরে সিনালোয়া ও জুয়ারেজ মাদকচক্রের সংঘাত চলে আসছে। বিগত এক দশকে এই সংঘাতে নিহত হয়েছে হাজার হাজার মানুষ।

সর্বশেষ পাওয়া সংবাদ