শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

রাশিয়ার পূর্বাঞ্চলে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকায় শিভেলুচ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালের দিকে দেখা যায়, সেখানে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সেস জিওফিজিক্যাল সার্ভে এ তথ্য জানিয়েছে।

জিওফিজিক্যাল সার্ভে এক টেলিগ্রাম বার্তায় জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে সেখানে ভূমিকম্প অনুভূত হয়। শুরুর ১৫ ঘণ্টা পরেও অগ্ন্যুৎপাত অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিশাল কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। বাদ যায়নি রাস্তাও। ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরেও এমন পরিস্থিতি দেখা যায়।

স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য-উপাত্ত অনুযায়ী, অগ্নেয়গিরি থেকে কয়েকশ কিলোমিটার দূরে পশ্চিম ও দক্ষিণাঞ্চলে ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।

আরএএস-এর ফার ইস্টার্ন ব্রাঞ্চের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, এরই মধ্যে সেখানে প্লেনের জন্য উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া উত্তপ্ত লাভায় রাস্তা বন্ধ হয়ে যেতে পারে বলেও জানানো হয়।

সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাভা ২০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি-উস্ট-কামচাটস্কি হাইওয়ে বন্ধ হয়ে যেতে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ