শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

বিশ্বে খাদ্যের দাম ১১ মাস পর কমেছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এক প্রতিবেদনে জানিয়েছে, টানা ১১ মাস পরে মার্চ মাসে বিশ্বে খাদ্যের দাম হ্রাস পেয়েছে। গত শুক্রবার (৭ এপ্রিল) প্রকাশিত এফএওর প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসে খাদ্যমূল্য সূচক ২ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এক বছর আগে দাম সর্বকালের শীর্ষে পৌঁছানোর তুলনায় এটি ২০ দশমিক ৫ শতাংশ কমেছে।

শস্য ও ডালের দাম গত ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে ৫ দশমিক ৬ শতাংশ এবং গত ১২ মাসে ১৮ দশমিক ৬ শতাংশ কমেছে। শস্য ও খাদ্যশস্যের মধ্যে গমের দাম সবচেয়ে বেশি ৭ দশমিক ১ শতাংশ কমেছে। কারণ ইউক্রেন থেকে কৃষ্ণ সাগরের মাধ্যমে গম রপ্তানি বেড়েছে।

ভারত, ভিয়েতনাম ও থাইল্যান্ডে ফসল কাটার মৌসুম হওয়ায় চালের দাম ৩ দশমিক ২ শতাংশ কমেছে এবং দক্ষিণ আমেরিকায় বাম্পার উৎপাদনের কারণে ভুট্টার দাম ৪ দশমিক ৬ শতাংশ কমেছে। উদ্ভিজ্জ তেলের দাম মার্চ মাসে ৩ শতাংশ কমেছে এবং ২০২২ সালের মার্চের তুলনায় ৪৭ দশমিক ৭ শতাংশ কমেছে।

অন্যদিকে, দুগ্ধজাত পণ্যের দাম ০ দশমিক ৮ শতাংশ কমেছে, যা এক বছর আগের তুলনায় ১০ দশমিক ৭ শতাংশ কমেছে। মাংসের দাম মার্চ মাসে ০ দশমিক ৮ শতাংশ বেড়েছে কিন্তু গত ১২ মাসের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ কমেছে।

এফএও আরও জানায়, চাহিদা কমে যাওয়া এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অভিযোজনের (সরবরাহকারীদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি) কারণে মূলত গত বছরের তুলনায় দাম কমেছে। এই প্রবণতার অন্যতম ব্যতিক্রম ছিল চিনির দাম, যা মার্চ মাসে ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অর্থাৎ এর দাম ২০১৬ সালের অক্টোবরের পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

দাম কমে যাওয়া সত্ত্বেও এফএও কর্মকর্তারা সাম্প্রতিক মাসগুলোতে বারবার সতর্ক করেছে যে জ্বালানি সরবরাহের সমস্যা এবং অন্যান্য বাজারের অনিশ্চয়তা বিশ্বের অনেক দরিদ্র দেশকে হুমকির মুখে ফেলেছে।

এফএও খাদ্যমূল্য সূচক তৈরির জন্য একটি বেসলাইন বছরের তুলনায় ২৩টি ক্যাটাগরিতে ৭৩টি বিভিন্ন পণ্যের দামের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে। পরবর্তী এফএও সূচক আগামী ৫ মে প্রকাশের কথা রয়েছে।

সূত্র-ইউএনবি।

সর্বশেষ পাওয়া সংবাদ