শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
আন্তর্জাতিক

রমজানে গান বাজানোয় রেডিও স্টেশন বন্ধ করলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে এক এক করে মেয়েদের উচ্চশিক্ষা, খেলাধুলা, কর্মসংস্থানসহ অনেক অধিকারই কেড়ে নেওয়া হয়েছে। তালেবান শাসনে কঠোর নজর রাখা হচ্ছে আফগান নারীদের ওপর। খবর আল-জাজিরার।

দেশটিতে সব বাধা অতিক্রম করে নারী পরিচালিত একটি রেডিও স্টেশন কোনো মতে চলছিল। এবার সেটাও বন্ধ করে দিলো তালিবান। ‘অভিযোগ’ রমজান মাসে গান শোনানো হয়েছিল ওই রেডিও স্টেশনে। যদিও কর্মীদের দাবি, ‘সবটাই ষড়যন্ত্র’।

‘সাদাই বানোয়ান’। দারি ভাষায় এই শব্দের অর্থ, মহিলাদের কণ্ঠস্বর। আফগানিস্তানের একমাত্র নারী পরিচালিত রেডিও স্টেশন ছিল এটি। বছর দশেক আগে তাদের পথচলা শুরু হয়। ৮ জন কর্মী কাজ করতেন। তাদের মধ্যে ৬ জনই নারী।

বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোয়েজুদ্দিন আহমাদি জানিয়েছেন, রমজান মাসে বহু বার সংগীত সম্প্রচার করে রেডিও স্টেশনটি আইন ভেঙেছে। ভবিষ্যতে আইন মানার প্রতিশ্রুতি দিলে তাদের ফের কাজ করতে দেওয়া হবে।

যদিও রেডিও স্টেশনটির প্রধান নাজিয়া সোরোশ বলেন, আমরা কোনো গান বাজাইনি।

এদিকে তিন ব্রিটিশ নাগরিক বর্তমানে আফগানিস্তানে তালেবানের হাতে আটক রয়েছে বলে একটি মানবাধিকার সংস্থা বিবিসিকে জানিয়েছে। যুক্তরাজ্যের অলাভজনক সংস্থা প্রেসিডিয়াম নেটওয়ার্ক জানিয়েছে, তালেবানের হেফাজতে থাকা তিন ব্রিটিশ নাগরিকের মধ্যে একজন কেভিন কর্নওয়েল।

প্রেসিডিয়াম নেটওয়ার্কের স্কট রিচার্ডস জানিয়েছেন, ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি মিডেলসব্রাগের বাসিন্দা। তিনি আরও জানান, কর্নওয়েল ও অপর এক ব্যক্তিকে গত ১১ জানুয়ারিতে আটক করে তালেবান। এছাড়া আরও এক ব্রিটিশ নাগরিককেও আটক করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল