শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

২০৪০ সাল নাগাদ এক কোটির বেশি কর্মী ঘাটতির আশঙ্কা জাপানে

আন্তর্জাতিক ডেস্ক : ২০৪০ সাল নাগাদ জাপানে এক কোটি ১০ লাখ কর্মীর ঘাটতি দেখা দিতে পারে। একটি গবেষণায় এমন চিত্র ফুটে উঠেছে। এর অন্যতম কারণ হচ্ছে দেশটির মানুষের বয়স বৃদ্ধিজনিত সমস্যা। খবর ব্লুমবার্গের।

ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক-ট্যাংক রিক্রুট ওয়ার্কস ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী, ২০২৭ সালের পর দেশটিতে কর্মক্ষম মানুষের সংখ্যা দ্রুত কমতে থাকবে। তাছাড়া ২০২২ সাল থেকে ২০৪০ সালে শ্রমিক সরবরাহ প্রায় ১২ শতাংশ কমে যাবে।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জন্মহার বাড়ানোর পদক্ষেপকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। এর আগে জন্মহার ব্যাপকভাবে কমে যাওয়ায় তিনি সোসাইটাল বিপর্যয়ের কথা উল্লেখ করেন। আগামী পাঁচ বছরে আরও দক্ষ কাজের জন্য কর্মীদের প্রশিক্ষণে প্রায় সাত দশমিক ছয় বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ