শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
আন্তর্জাতিক

বাংলাদেশি মুসলিম সমাজকে শক্তিশালী করার আহ্বান নিউইয়র্ক সিটি মেয়রের

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি মুসলিম কমিউনিটি আয়োজিত আন্তঃধর্মীয় ইফতার মাহফিলে যোগ দিয়ে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেছেন, নতুন নতুন মুসলিম ভোটার রেজিস্ট্রেশন করে নিজেরাই নিজেদের শক্তিশালী করবেন। সময়মত ভোটাধিকার প্রয়োগ করে নিজদের নেতা নির্বাচন করবেন। যারা আপনাদের জন্য কথা বলবে। আপনাদের হয়ে কাজ করবে। এতে মুসলিম কমিউনিটি শক্তিশালী হবে। স্থানীয় সময় শনিবার (১ এপ্রিল) ব্রঙ্কসের পার্কচেস্টারের ১০৬ পাবলিক স্কুলে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন তিনি। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

মাসুদ রহমান ও কমিউনিটি লিডার এম ইসলাম মামুনের সঞ্চালনায় উক্ত আন্তঃধর্মীয় অনুষ্ঠানে কমিউনিটির পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ এন মজুমদার।

মেয়র এরিক অ্যাডামস বলেন, রমজান মাসে সিটির ৫টি বরোতেই ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি। এর ধারাবাহিকতায় প্রথম অংশ নেন ব্রঙ্কসে বাংলাদেশি মুসলিম কমিউনিটি আয়োজিত ইফতার মাহফিলে। তিনি বলেন বাংলাদেশিরা তার পুরানো বন্ধু। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যখন মুসলিম ব্যান্ডের ঘোষণা দিয়েছিল তখন তিনি ব্রুকলিন বরোর প্রেসিডেন্ট ছিলেন। ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে অনেক প্রতিবাদ সভা করেন তিনি। বাংলাদেশিদের সাথে অতীতে ছিলেন, এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন। আর তার অফিসের প্রধান এডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার তো বাংলাদেশি নাগরিক।

ব্রঙ্কসের পাবলিক স্কুলে প্রায় ৩ শতাধিক বাংলাদেশি ইফতারে অংশ নেন। সুশৃংখলিত অনুষ্ঠান দেখে মেয়র অফিসের স্টাফরা উচ্ছসিত প্রসংশা করেন। মেয়রের অন্যান্য কমিউনিটির অনুষ্ঠানের মতো বিশৃংখলা ও ছবি তোলার জন্য হুরোহুড়ি ছিল না। ইফতার ও দোয়া মাহফিলে কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আব্দুস শহীদ, খলিলুর রহমান, আব্দুর রহিম বাদশা, আব্দুল চৌধুরী জাকির, মোহাম্মদ আলী, জামাল হোসেন, আব্দুল খালেক, খবির উদ্দীন ভূইয়া, মোহাম্মদ কবির, রুমানা আহমেদ, সারোয়ার চৌধুরী, জামাল চেয়ারম্যান, ইফতি চৌধুরী, কাজি হাসান, আরিফ রেজা, রেজা আব্দুল্লাহ, আবুল ইয়াহিয়া কাশেম, হাসান আলী, রোকন হাকিম, ইমরান রন শাহ, মীর শাহাব উদ্দিন, তুষার পিক, ইব্রাহিম বার ভূইঁয়া, শামীম মিয়া, শামীম আহমেদ, মাসুদুল কবির, মনজুর চৌধুরী জগলু, মাহবুবুল আলম, মুকিত চৌধুরী, আবুল হাশেম হাসনু, জুনেদ চৌধুরী, আলা উদ্দীন, সাব্বির গুল, শাহিনুর, সামাদ মিয়া, সৈয়দ পাভেল, নুরে আলম জিকু, দিদার চৌধুরী, কামরুজ্জামান শামীম, স্বপন তালুকদার, রবিউজ্জামান কাজি ও শেখ আল মামুন।

মেয়র বাংলাদেশিদের দ্বারা পরিচালিত স্থানীয় ৫টি মসজিদকে সন্মাননা প্রদান করেন। মসজিদগুলো হচ্ছে পার্কচেষ্টার জামে মসজিদ, বাংলাবাজার জামে মসজিদ, পার্কচেষ্টার ইসলামিক সেন্টার, নর্থ ব্রংকস মসজিদ ও বায়তুল আমান ইসলামিক সেন্টার।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল