শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

আল-আকসায় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : আল-আকসা মসজিদের প্রবেশ পথের কাছে ফিলিস্তিনি এক যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফলে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল-জাজিরার।

পুলিশ জানিয়েছে, শনিবার (০১ এপ্রিল) হত্যার শিকার হওয়া ব্যক্তির নাম মোহাম্মাদ খালেদ। তার বয়স ২৬ বছর। মধ্যরাতে চেইন গেটের কাছে এই ঘটনা ঘটে। জায়গাটি আল-আকসা মসজিদের প্রবেশ পথে অবস্থিত।

ফিলিস্তিনিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ওই যুবককে অন্তত ১০ বার গুলি করে। কারণ এক নারীকে পবিত্রস্থানে যেতে বাধা দেওয়ার প্রতিবাদ করে ছিল সে।

ইসরায়েলি পুলিশ দাবি করে ওই যুবক তাদের এক কর্মকর্তার কাছে থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিল।

এ ঘটনার পরই সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বাড়িয়েছে ইসরায়েল। তাছাড়া রমজান উপলক্ষে আল-আকসা মসজিদে প্রার্থনাকারীদের ভিড় বাড়ছে।

শুক্রবার (৩১ মার্চ) দুই লাখের বেশি ফিলিস্তিনি আল-আকসা মসজিদে জুমার নামাজের জন্য জড়ো হয়। যদিও সেটি শন্তিপূর্ণভাবে শেষ হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ