শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ইরান সীমান্তে পাকিস্তানের ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরান সীমান্তে পাকিস্তানের চার সেনা সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তে টহলরত তাদের চার সেনাকে হত্যা করেছে ইরানের হামলাকারীরা। খবর আল জাজিরার।

ওই বিবৃতিতে জানানো হয়েছে, কেচ জেলার জলগাই সেক্টরে পাকিস্তান-ইরান সীমান্তে একটি নিয়মিত সীমান্ত টহলে অংশ নেওয়া সেনা সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে চার সেনা সদস্য প্রাণ হারান। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, ইরানে পরিচালিত একদল সন্ত্রাসী পাকিস্তান-ইরান সীমান্তে টহলরত পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ করেছে।

এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে ইরানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

নিহত সেনা সদস্যদের পরিচয় পাওয়া গেছে। তার হলেন শের আহমেদ, মুহাম্মদ আসগর, মুহাম্মদ ইরফান ও আবদুর রশিদ হিসেবে।

পাকিস্তান এবং ইরানের মধ্যে ৯০০ কিলোমিটারেরও বেশি (৫৬২ মাইল) সীমান্ত। অতীতেও এ ধরনের বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে।

বিদ্রোহী বেলুচ জাতীয়তাবাদী দলগুলো বলছে, তারা আঞ্চলিক সম্পদের একটি বৃহৎ অংশের জন্য লড়াই করছে। সীমান্তের দুই পাশে বেলুচ গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে।

গত জানুয়ারিতে বেলুচিস্তানে ইরান সীমান্তে চার নিরাপত্তা কর্মকর্তার হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সে সময় তিনি বলেন, আমরা আশা করি ইরান নিশ্চিত করবে যে তাদের মাটি যেন আন্তঃসীমান্ত হামলার জন্য ব্যবহার না হয়। জানুয়ারিতে প্রদেশের বোলান জেলায় যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণে অন্তত ১৩ জন আহত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ