শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহতের সংখ্যা বেড়ে ২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের শহরগুলোয় শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় আরও অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। ইতোমধ্যে ওইসব এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) শক্তিশালী এই টর্নেডো আঘাত হানে। শনিবার (১ এপ্রিল) তা ক্রমেই দেশটির আরকানসাস অঙ্গরাজ্য হয়ে পূর্বদিকে ধেয়ে যেতে থাকে। এতে অসংখ্য বাড়িঘর ছাড়াও গাছপালা গুঁড়িয়ে যায়।

এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রচণ্ড ঝড়ে প্রায় ৮৫ মিলিয়ন লোকের বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে যাওয়ায় প্রায় পাঁচ লাখ ৬০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

শক্তিশালী এই টর্নেডোয় শনিবার আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স শুধু তার রাজ্যেই অন্তত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ছাড়া লিটল রক থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে উইনে আরকানসাসে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি নর্থ লিটল রকে একজন নিহত হওয়া ছাড়াও অন্তত ৫০ জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র-রয়টার্স, এবিসি, আলজাজিরা।

সর্বশেষ পাওয়া সংবাদ