শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানে যাকাত নেয়ার সময় পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২ জন। নিহতদের মধ্যে ৯ জন নারী এবং তিন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। এ নিয়ে দেশটিতে গত এক সপ্তাহে পদদলিত হয়ে ২২ জনের মৃত্যু হলো।

এর আগে, শুক্রবার (৩১ মার্চ) শহরের নৌরুস মোড়ের একটি কারখানার যাকাত বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।ডনের প্রতিবেদনে বলা হয়, যাকাত সংগ্রহ করতে সকাল থেকেই ওই কারখানায় শত শত মানুষ জড়ো হতে থাকেন। একপর্যায়ে মানুষ আতঙ্কিত হয়ে একে অন্যকে ধাক্কা দেওয়া শুরু করলে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ইতোমধ্যে এ ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও। তবে পুলিশ জানিয়েছে এ ঘটনায় তদন্তকাজ প্রক্রিয়াধীন রয়েছে। কিয়ামারি ডেপুটি কমিশনার মুক্তিয়ার জানান, কোম্পানির প্রতিষ্ঠাতা এ ধরনের কর্মকাণ্ডের জন্য জেলা প্রশাসনের থেকে কোনো অনাপত্তিপত্র নেননি, এমনকি নিরাপত্তাও চাননি।

এই কর্মকর্তা আরো জানান, কোম্পানির সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে। কোম্পানির মালিককেও এর জন্য জবাবদিহি করতে হবে। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে পাকিস্তান। জীবন নির্বাহ ব্যয় অত্যধিক বেড়ে যাওয়ায় লাখ লাখ মানুষ তিন বেলার খাবারের জোগান দিতেই হিমশিম খাচ্ছেন। এ জন্য রমজান উপলক্ষে গত সপ্তাহে যাকাত বিতরণ কর্মসূচি চালু হলে প্রতিদিনই বিতরণ কেন্দ্রে অনেক মানুষ জড়ো হচ্ছেন।

আরও পড়ুন:

ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের

জাতিসংঘে জলবায়ু অভিবাসীদের সুরক্ষায় জরুরি পদক্ষেপের আহ্বান জানাল বাংলাদেশ

সর্বশেষ পাওয়া সংবাদ